www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছুঁইয়ে দিব মীনাক্ষীর চাঁদ

আর কত ঝুলে থাকবো তোমার ঝুল বারান্দায়
একটু না হয় ডাকলে কাছে
নিঃশ্বাসের কাছে
বিশ্বাসের কাছে
হৃৎপৃন্ড যেখানে ধুকপুক করে
যেখানে কৃষ্ণচূড়ার লালে
দোল খায় আমাদের প্রিয় খুনসুটি
প্রিয় স্মৃতির বাসর
মায়াবি রোদ্দুরের ছায়ায় না বলা কথাদের উচ্ছ্বাস

আমি না হয় ঠাঁয় দাঁড়িয়ে
তোমার চুল শুকোনোর দৃশ্যই দেখলাম
না হয় ছুঁয়েই দিলাম তোমার শিল্পের আঙুল
অথবা ডুবসাঁতার কাটলাম তোমার সবুজ নক্ষত্রে
না হয় ছড়িয়েই দিলাম তোমার স্বপন চোখে মীনাক্ষীর চাঁদ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast