www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নির্ঘুম রাত করি বিরচন

অনেক আঁধার
অনেক বিষণ্নতা
অনেক কষ্টের ব্যাথা বিলাস
অনেক শূণ্যতা বুকে করে
বিরহের ডানায়
চড়ে চড়ে চড়ে
অনেক কথার মালা
গেঁথে গেঁথে গেঁথে
অবশেষে অনিয়মের নিয়মকে
করি মাল্যদান !
তোমার প্রতীক্ষায় কবিতার শব্দেরা
কেঁদে ওঠে
কেঁপে ওঠে গহীনে অরণ্য
তুমি নেই বলে দেখো
চোখের পাতাদের বিরহে
নির্ঘুম রাত করি বিরচন
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আহমাদ মাগফুর ২৬/০৪/২০১৫
    আহ্ !
    তুমি, তুমি, এবং তুমি!
  • খুব সুন্দর কবিতা, আবার লিখবেন, পড়ে খুব আনন্দ পেলাম কবি।
  • সুজয় আচার্য্য ২৫/০৪/২০১৫
    বেশ সুন্দর, ভাল লেগেছে ব্ন্ধু।
 
Quantcast