www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইজ্জতের দামে রুটি

হাঙরের পেট খুঁড়লে বেরিয়ে আসে

মানুষের কঙকাল,চেয়ার-টেবিলের ছেঁড়া টুকরো,

ষোড়শীর কালোচুল, দাঁতেরমাজন ইত্যাদি।

আমার পেট খুঁড়লে তোমরা একটা

বিশালরুটি ছাড়া আর কিছুই পাবেনা;

রুটির শরীর জুড়ে গণিকার দেঁতোহাসি

ইজ্জতের ক্ষতচিহ্ন,ক্ষতের যোনিচোয়া

জমাট রক্তের হোলিউৎসব।

উৎসবের কোরিডোরে মৃত সৈনিকের মতো

মুখ থুবড়ে পড়ে থাকা আমার যৌবনের

সোনালিস্বপ্ন গুলোকে বীরযোদ্ধার বেশে

পাবার আশায় তবু.....তবু রোজ সকালে

সেই রুটিই আমার চাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাধাশ্যাম জানা ২৬/০১/২০১৫
    পড়ে ভাল লাগল।খুব সুন্দর!
  • ২২/০১/২০১৫
    শিরোনামটি আমার ভাল লেগেছে
 
Quantcast