www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন ভালবাসা

বুকের ভেতর অভিমান
রাতে জেগে লেখা গান।
হয় না পূরণ
জীবনের সব আশা,
জীবনটাকে ধ্বংস করে
সাধের ভালবাসা।

চাওয়া থেকে পাওয়া হয়
পাওয়ার পরে পর,
সারা জীবন কেউবা করে
ভুল মানুষের ঘর।
মুখ দেখে তো যায়না বলা
কার অন্তরটা ঠাসা।

এক নজর না দেখলে যারে
মন করে আনচান,
তারে ভুলে কেউবা আবার
গায় নতুনের গান।।
বাস্তবতা বড়ই কঠিন
মিছেই কান্না-হাসা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast