www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আক্ষেপ

আমার মিনতি তোমার সুমতি
সেদিন হতো যদি সন্ধি
সুখ দুঃখ হাসি কান্না
সব কিছু এক সূতোয়
থাকিতাম আজ এক ফ্রেমে বন্ধি।
আমার আকাশ মেঘলা থাকুক
কষ্টের নীলে ছেয়ে রাখুক
একলা আমি আমার দোষে দন্ডি
তোমার আকাশ রঙধনু হোক
চাইনা ভাঙ্গতে তোমার সুখের গন্ডি।
হয়তো আবার দেখা হবে
চোখের কোনে অশ্রু রবে
আমায় দেখে জাগলে ব্যাথা
নিজের সাথেই বলো কথা!
সংসার নামে একই পখে
তুমি আমি উল্টো রথে,
জীবনতো নয় বদ্ধ কবর
কেউ রাখিনা কারও খবর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast