www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্য রকম নীড়

তুমিও কি জেগে আছ
রাতের শেষে ভোরের আলোর আশায়?
আমার মত তোমারও কি
ভিবেক এসে শাসায়?
তুমি যদি হও আমার মত
নষ্ট খালের তুচ্ছ ঘোলা পানি,
পথের ধারে কুড়িয়ে পাওয়া
ভাঙ্গা ফুল দানি।
সুভাষ বিহীন ফুল যদি হও
ঠিক আমারই মত,
সেথায় তোমায় নিয়ে যাব
অচল পয়সায় সুখ পাওয়া যায় শত।
সেথায় কভু ফুল ফুটেনা
নেই মায়া মোহের ভিড়,
আমার মত হলেই তবে
সেথায় পাবে নীড়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো।
  • ভালো হয়েছে।
    ভিবেক>বিবেক
  • অনেক সুন্দর হয়েছে।
 
Quantcast