www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিছক

মৃত্যুর কথা হয়না ভাবা
স্নেহ ভালবাসা আর ভোগে পিছুটান
শূন্যে স্বপ্ন বুনি
পূন্যের গড়া ভেঙ্গে করি কান খান।
অট্টপ্রহর জাগিয়া যে শুনিতে মোর গান
বে-সুরো বাশিতে করি অতিষ্ঠ তার প্রান।
সময়েরে করি অপ্রয়োজনে বলিদান।
মানুষেরে করি অবহেলা,অমানুষে মাল্যদান।।
ফুলের গন্ধ গায়ে মেখে নিজের গন্ধ ঢাকি,
নগদ পাওয়ার পিছু নিয়ে
শেষটা হয় ষোল আনা বাকি।
জীবন ভেলায় প্রিয়াকে ঢাকি,প্রেম দেই বিসর্জন
ঘর বাধি,সুখ থাকেনা তাতে,শুধুই উলুবন।
সবশেষে বোধোদয়,মুখে অনুতপ্তের ছায়া
অদৃষ্টের দোষ দেই তাতে লাভ হয়না কোন
হৃদয়ে হাহাকার শুধুই নিছক মায়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast