www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নের মৃত্যু

বিদায় নিবার আগে কিছই বলেল না তুমি
শুধু তোমার চোখে জন্ম নেওয়া আমার স্বপ্নগুলো,
আমার চোখে চোখ রেখে দিলে ফিরিয়ে।
মরিবার কালে কানে কানে স্বপ্নগুলো বলে গেল
ওর চোখে আর চোখ রেখ না,ওসব ছলনা।
আকাশের নীলে ফুরিয়ে যাও,দুর সীমানায় হারিয়ে যাও
যা কিছু দিবার দিয়ে বিদায় কর শুধু,
মায়াবী মুখের বাঁকা ঠোটের ছলনার কান্নায় ভুলনা।
ওর কান্না তোমায় ভাসাবে,ধুয়ে মুছে আবার অন্যকে হাসাবে।
আমি কোন কান কথায় কান দিইনি
চোখের দৃষ্টিকে করিনী অপলক।
হয়তো এ তোমার ক্ষনিকের অভিমান
তোমারে যে ভালবাসি শতরূপে শতবার
তোমার শত দোষ তাইতো বিবেচিত অনিবার।
কান কথায় আজ কান কাটলো,আসলেনা আর ফিরে
মানুষ ছিলে নাম লেখালে অমানুষের ভিড়ে।
যাও চলে যাও,পিছু ডাকবো না খাকবে শুভেচ্ছা।
কারও জন্য জীবন থেমে থাকেনা।
আমিও থেমে নেই,ভুল পথে দিশাহীন পথ চলা
যা হারিয়ে যায় তার ঘাটতি হয়না পূরণ,
যারে লাগে ভাল সে যাই হোক,তারে যায় না ভুলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast