www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যদি আমার হতে

আশা ছিল তুমি আমার হলে
ভোরের কুয়াশায় হাটবো
ভেজা সরষে ফুল গায়ে মেখে।
অজানায় হারিয়ে যাব
তোমার হাতে হাত রেখে।
আশা আমার প্রতিহত
আসলে না আর কাছে,
কোনভাবেই সাধ মরেনা
আসবে তুমি হয়তো সন্ধ্যা সাজে।
ঘুম হয়ে থাকবে তুমি
দুই নয়নের মাঝে।
সন্ধ্যা হল জোনাক আলো
আকাশে তারার মেলা
নিচে আরাধনায় দাড়িয়ে একা
এত আনচান তবুও দিলেনা দেখা।

তোমার ওই মনটা
যতই হোক ধুলো মাখা পথ
পথিক হয়ে পথেরে করিব নিঃশেষ
করিলাম আজ শপথ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast