www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন মানেই গোলক ধাঁধাঁ

আনন্দ বেশী প্রাপ্তি কম
রাতে অনিদ্রা দিন কাটে হরদম।
দুচোখে স্বপ্ন পেটে ক্ষুদা
প্রয়োজনে দুর্গন্ধও সূধা।
এতো গেল কথার কথা
জীবন মানেই গোলক ধাঁধা
জন্ম থেকেই জ্বলবে তুমি
যতই হও নামিদামী।
বাড়ী আছে,পড়বে তুমি গাড়ীর পিছে
গাড়ী আছে এবার পড়বে নারীর পিছে
নারী এলে, হবে তুমি বেআক্কেলে
আটকে যাবে মনের জেলে
ভিতর ভিতর যাবে তুমি জ্বলে পুড়ে।
কথার নেই আগা মাথা
হয়তো আমি বলছি যাতা
এবার শুন আসল কথা
কোথাও তুমি সুখ পাবেনা
উল্টাও যত জীবন নামক বই এর পাতা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast