www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কথা

কথায কথা, কেউ বলে যথা
কেউ পায় ব্যথা।
কথায় ছন্দ কথাতেই দ্বন্ধ
কথাতে গলে মন
কথাতেই গাল মন্দ।
বলতে না জানলে কথা
বুঝে না সে হাল চাল
বেশী যে বলে কথা
লোকে বলে বাচাল।
কথাতেই ধোঁকা দেয়
চালাক আর চতুরে
কথাতেই ভালবাসা
জন্ম নেয় অন্তরে।
কথাতেই র্স্বগ সুখ
কথাতেই ভাঙ্গে বুক।
কথা বলো ইচ্ছে মত
থাকে যেন ভিত,
নইলে কিন্ত হয়ে যাবে
হিতে বিপরীত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast