www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা

স্নেহ মমতায় জড়াজড়ি করি
প্রথম চেনালো যে ভালবাসা
পষ্ট হলে মুখের ভাষা
নামের মাঝে শত সুধা
কেঁদে কেঁদেই চিনে ছিলাম
মায়ের হাসি মুখ।
করম থেকে ফিরি যখন
ক্লান্ত দেহ যত
তোমার মুখের একটু হাসি
সারিয়ে তুলে মনের শত ক্ষত।
মাগো তোমায় মমি করে
রাখবো আমার বুকে
তোমার তৈরী র্স্বগটাতে
থাকবো আমি সুখে।
মাগো তুমি একটি
দাওনা আমায় বলে,
ভালবাসার মহা সিন্ধু
কোথায় তুমি পেলে।
আমার মাঝে এই পৃথিবী
তোমার হাতে গড়া,
নিত্য সেথায় চাদের আলো
তুমি ধ্রব তারা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast