www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দু-ফোটা জল

তোর বলাটা ভালবাসি
অন্তরে বিষ মুখে হাসি।
এ জীবনে উকি দিলি
বসত গড়লি না।
ময়না হয়ে ঘরে এলি
সুযোগ বুঝে পালিয়ে গেলি
ভালবাসার মূল্য দিলি না।
মাটির মানুষ তাঁরা হলি
আকাশ মাঝে মজে রইলি
আমারে তুই মানুস ভাবলি না।
শপথ ছিল কাছে রবি
আমার দুঃখে দুখি হবি
গাছের তলায় রাখলেও আমি
রাজি ছিলি তুই।
সেই আমারে তলায় রেখে
গাছের ডালে বাসা বাধলি তুই।
ওসব হয়তো মনভুলানো মিছে কথা
আমার মনে একটাই ব্যথা
যাবার বেলায় দু ফোটা
জলও ফেলিল না!
জীবণ সাজাতে আশা বাচাতে
তোর দু ফোটা জলের ছিল প্রয়োজন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast