www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি আমি

আজকে তোমায় ফুল দিয়েছি
কালকে দিব কূল,
বছর পরে সোনার পুতুল
ফুটবে মুখে বোল।
তালে তালে গোলে মালে
বাজবে শুধু ঢোল।
হাসবে তুমি কাদবে আবার
মেঘ র্সূয্যের খেলা,
এমনি করেই কাটবে কিছু
ক্ষনেক সুখের মেলা।
উপারের ডাক আসবে
ধরতে হবে ভেঁলা।
তোমার আমার প্রেমের পদ্য
গদ্য হয়েই রবে,
কেউ না জানুক
আমি তুমি পাশা পাশি
নীল আকাশে তারা হয়ে,
আসবো আবার ভবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জে এস সাব্বির ২২/০৬/২০১৫
    ভাল লাগল
  • T s J ২১/০৬/২০১৫
    বেশ ভালো
 
Quantcast