www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিরোনাম

নিত্য আমার বসন্ত হয় র্দূবা ঘাসের ভিড়ে,
ইচ্ছে করে বেরিয়ে যাই শহরের বুক চিড়ে।
গতি বিধি র্কম রীতি ঘড়ির কাটায় ঘুরে,
একটি মুখই আটকে রাখে হাজার মুখের ভিড়ে।
তেলে ভাজা খুবই মজা গল্প কথার মত
জীবনটা হয়না তেমন কল্পনাতে সাজাও তুমি যত।
রাজা রানী রাজ কুমারী নেইতো এসব আর,
বড় লোকরাই তাদের ছায়া বলবো কি ভাই তার।
আমরা গরীব কচু পাতায় খানিক শিশির বিন্দু
সাতার কেটে পাড়ি দেওয়া সম্ভব নয় যে মস্ত বিষাদ সিন্দু।
ভাল লাগে ভাল বাসি হয়নি বলা তারে,
ভাল বাসা হয় শুধু সমানে সমানে।
পাশে থেকে দেখবো তারে রাখবো বেধে অনুভবে শুধু,
কে বলেছে ভালবাসলেই তাকে আমার করতে হবে বধূ!
আমার মত তারও আছে ভাল লাগায় সম অধিকার,
চাঁদ ফেলে সে আসবে কেন কাদায় গড়াবার।
আমরা সবাই মানুষ জাতি পশু নয়তো আর।
আমি যত আমার মত শুধুই লিখে গেলাম,
কবিতাতে শিরোনামটা তোমরাই দিও ভাববো কিছু পেলাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুপ্রিয় মন্ডল ১৪/০৬/২০১৫
    ভালো লাগলো
  • আহমাদ মাগফুর ১৪/০৬/২০১৫
    আবার পড়লাম, ভাল্লাগলো!
  • আহমাদ মাগফুর ১৪/০৬/২০১৫
    কিছু যায়গায় ছন্দ ভাঙ্গলেৌ র্ব্ণনা খুবই চমৎকার। :)

    #আহমাদ মাগফুর
  • besh valo lahlo
  • T s J ১২/০৬/২০১৫
    ভালো লাগল
 
Quantcast