www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন মানেনা

তুলির মাঝে রং জড়ালাম
আকতে প্রেমের ছবি
সেই তুলিতে রং ধরেনা
এখন কি যে করি!
সে কথা আজও মনে পড়ে
বুকের ভিতরে রঙ্গিন চাদরে মোড়ে
তিল তিল করে মুর্তি গড়েছিলাম তারে।
আকাশ-পাতাল তফাৎ অনেক
তারাও অভিসারে সীমানায় মিশে যায়,
কাছে থেকেও দুরে সরে
জানিনা কি সুখ পায়।
সুখের আশা করতে গিয়েই তাকে মুর্তি গঁড়া
প্রান নেই যার,তার কাছে সুখ চাওয়াটা
বেচে থেকেই মরা।
মরতে রাজি,ধরতে বাজি
সব যদি হয় মিছে,
বুঝেও আমি তবুও যেন
অবুঝেরই পিছে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast