www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রমত্ত

তখন দুপুর,
তোমার বুকের মানচিত্রে আমি
নদীর মত বয়ে চলেছি মোহনার দিকে
আমার কার্নিশে তুমি তোতা,
এলো কেশে যৌবনের তরঙ্গে
আমাকে স্নাত করলে
আমি শামুকের চিহ্ন কেটে এগিয়ে চলেছি
ভূগোলের ভাঁজে ভাঁজে
তারপর একরাশ প্রেমের ফটিক জল
উজাড় করলাম তোমার গহ্বরে;
তুমি সিক্ত হলে মোহিত হলে হারিয়ে গেলে
নিঃস্রাবে
আমি প্রমত্ত হলাম নির্যাস অনুভূতির
পরিশ্রান্ত প্রাপ্তিতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast