www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নও জালানার কাজ

ডাকাতিয়া নদী বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ী অঞ্চল থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার বাগসারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং পরবর্তীতে চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীতে পতিত হয়েছে।

মুহুরী নদীও বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী যা ভারতের ত্রিপুরা রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে ফেনী জেলার পরশুরাম উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।

ফেনী নদীও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং ফেনী, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

কালিদাস পাহালিয়া নদী ফেনী জেলার দক্ষিণ-পূর্বাঞ্চল দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী, যা মূলত ফেনী নদীর একটি শাখা। এটি জেলার প্রাকৃতিক ভূগোলের অন্যতম অংশ এবং বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে এর ভয়াবহ ভাঙন স্থানীয় জনজীবনে বড় ধরনের প্রভাব ফেলে।

ডাকাতিয়া নদীর মত ফেনী জেলার তিন নদী
(মুহুরী নদী, কালিদাস পাহালিয়া নদী ও ফেনী নদী) ভারতের ত্রিপুরায় উৎপন্ন হয়ে বাংলাদেশের বুকে প্রবাহিত হয়েছে যার কারণে ভারতের মত বড় দেশ ইচ্ছামতো নদী শাসন করে। বাধ দিয়ে পানি জমা করে আবার বর্ষাকালে ভারত ইচ্ছামতো পানি ছেড়ে দেয়। যার কারণে চব্বিশ সালে স্বরণকালের বন্যায় ফেনীসহ তার আশপাশের জেলা পানিতে তলিয়ে যায়। তলিয়ে যায় স্বজন ও সম্পদ।

প্রবল স্রোতে ভেসে যায় পশু ও মানুষ। পানির স্রোতের গর্জন ও তাণ্ডবে প্রথম দিনই প্রাণ হারায় অত্যন্ত স্নেহময় ভাগনি স্বপ্না। লাশকে ভাসিয়ে দেওয়া হয় কলার ভেলায়। ভেসে যায় তেরবাড়িয়ার মা ও শিশুকন্যা। মাকে চার কিলোমিটার উত্তরে জীবিত ফেলেও ফুটফুটে কন্যাটি পাওয়া যায় মৃত বহু পরে বহু দুরে। বিদ্যুৎহীন তাই টেলিফোন অকেজো। আমার মা কোথায় আছে কেমন আছে আমরা প্রবাসী ছেলেদের অজানা। এক দিন, দুই দিন, এইভাবে পাঁচ/সাত দিন মায়ের কিংবা কোনো আত্মীয় স্বজনের বিন্দুমাত্র খবর নেওয়া সম্ভব হয়নি। বৃদ্ধ মা কেমন করে পানির সাথে লড়াই করে বেঁচে আছে এই অস্থিরতা নিয়েও আল্লাহ সহায় ভেবে চুপ থাকতে হয়েছে বহু বাধ্য সন্তানকে।

যে পানি জীবন জীবিকা হারা করছে এই পানি নিয়েই অদুর ভবিষ্যতে দক্ষিণ এশিয়া কিংবা ভারত উপমহাদেশ প্রচণ্ড যুদ্ধ হবে। তাই এখন হতে আমাদের পানি সংরক্ষণে ও ব্যবহারে সতর্ক হওয়া উচিত।
(বাকি)

তথ্যসমৃদ্ধ করা হয়েছে গুগুল হতে।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৭/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast