www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুরু হোক নতুন পথ চলা

বেশ তো চলো বেশ দূরে যেখানে
নীলিমার নীল এক সাথে মিশে যায়
সবুজের ভিতরে যেন সাদা কাশ ফুল
জেগে উঠে মায়া এই পরনে
ধুধু বিস্তার ময়দান ।
আকাশের এক কোণে কালো মেঘ
মনে হয়েছে ঝড় আসবে,বুক চিরে,
আকাশে জুড়ে নামবে জম বৃস্টি
রিমঝিম শব্দ শুনা যাবে
মুখরিত চারিদিক
বৃষ্টির তালে তালে
মেতে উঠবে জনপদ
চলো মেঘের আড়ালে লুকাই !
চলো নীলিমার নীল মাখি গায়ে
এ যেন নতুন এক দিনের শুরু
শুরুটা হোক নতুন গানে
নতুন করে হোক পথ চলা
নেই নেই তার শেষ ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast