www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সূর্যের মত আমি একা

কেমন কি করি?
সবই অর্থহীন
আমি শব হয়ে যাই
তুমি অতিথি পাখি হয়ে যাও
আমি ফকিরি ভঙ ধরি
তুমি লাল কুসুম দেখাও আস্তিন খুলে
আমি লজ্জায় সাধু সেজে যাই
তুমি মুখ ঢাকো কালো বোরকায়
আমি পণ্ডিতি ঝাড়ি কথায় কথায়
তুমি শ্রোতা হয়ে আমাকে কাবু করে নাও রাখালের মত

আমি আওয়াজ তুলি আমি একা বরই একা সূর্যের মত আমি একা

তুমি শ্রোতা হয়ে আমাকে কাবু করে নাও রাখালের মত
আমি পণ্ডিতি ঝাড়ি কথায় কথায়
তুমি মুখ ঢাকো কালো বোরকায়
আমি লজ্জায় সাধু সেজে যাই
তুমি লাল কুসুম দেখাও আস্তিন খুলে
আমি ফকিরি ভঙ ধরি
তুমি অতিথি পাখি হয়ে যাও
আমি শব হয়ে যাই
সবই অর্থহীন
কেমন কি করি?


২৮।১১।১৪
পুরাধুনিক কবিতা-২
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast