www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে এসো

রাত্রিকালে আধার ঘরে
আমার নিবিড় নীড়ে,
বসে থাকি তারই তরে
আসলো বুঝি ফিরে।
স্বপ্নগুলো দু’চোখ ভরে
শুধু তোমায় ঘিরে,
থেকো না’ক দূরে সরে
আসো আবার ফিরে।
ঝরেছে বকুল, গেঁথেছি মালা
শুধু তোমার তরে,
আসবে তুমি আমার কাছে
আবার নতুন করে।
মরবো তবু হারব না’ক
কাঁদব না আর পাছে,
আসো যদি তুমি ফিরে
আবার আমার কাছে।

ছিলে তুমি, এখনও আছো
ফিরে আসো যদি তবে;
হলফ পড়ে বলতে পারি
এ বুকেতেই রবে।
আসো যদি তুমি ফিরে
শুধুই আমার হবে।



সৈয়দপুর, নারায়ণগঞ্জ ৷
০৮ নভেম্বর, ২০০৯ ঈসায়ী ৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Khub sundar preme prokash
  • আবু সাইদ লিপু ০৭/০১/২০১৮
    দোয়া করি আসুক
  • সুন্দর ....
  • ভাল লেখা
  • আব্দুল হক ২৫/১২/২০১৭
    অনেক সুন্দর লিখার জন্য ধন্যবাদ!!
  • সুন্দর বেশ
 
Quantcast