www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশা

সবার মনের মাঝেই থাকে
কত সুখের আশা,
থাকে কত রঙিন স্বপ্ন
জীবনের কান্না হাসা।
লুকিয়ে থাকে খুবই গভীরে
দেখান যায় না তা সবারে-
লুকিয়ে থাকে নিবিড় কোণে
অনন্ত কালের ভাষা।
নিজেও দেখতে পায় না কখন
অনুভব করে শুধুই মন,
সুখের কিংবা দুঃখের জীবন
সে আশা তো সর্বনাশা।
চোখের ভাষায় আশা
বুকের কথায় আশা
চিন্তা ধারায় আশা,
আশায় আলো ঠাসা।
আশা! হয়ত কোন ভাষা
নয়ত কোন হাসা
অথবা সর্বনাশা।
তবুও একাকী জীবনে আজ
আশা; আমার ভালবাসা।


সস্তাপুর, নারায়ণগঞ্জ ৷
১৪ এপ্রিল, ২০০৯ ঈসায়ী৷
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আশা আছে বলে তাই মানুষ বেঁচে থাকে
    আশার মাঝেই আবার নতুন স্বপ্ন দেখা...। :)
  • সবুজ আহমেদ কক্স ১৬/০৪/২০১৫
    ভালো লাগলো
    নাইস
  • আশাই জীবনের আলো।
 
Quantcast