www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জয়

এখনও কি তুমি বসে থাকো
সেই আদিম অন্ধকারে
সৃষ্টির বীজ হাতে নিয়ে
বিধ্বস্ত সন্ত্রাসের ভিতর!

এখনও কি সেই
বিপন্ন অনুভূতিরা এসে হানা দেয়
অবিন্যস্ত ঘরের দ্বারে।

শিয়রেকি শমন
পাহারায় থাকে সারাক্ষন!

তোমার নির্বিকার চেতনার কাছে
তোমার দুর্দমনীয় সাহসের কাছে--
যখন সমস্ত প্রচেষ্টা ভগ্নরথ হয়ে
নিরুপায় ফিরে যায় - - -

নিজের বিবেকের এই প্রশ্রয়
এই পৃথিবীর কাছে
বড় জয় ছাড়া কিছু নয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast