www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুক্তির সাধ

খুব ইচ্ছে করে লোভের দুর্গ ভেঙে
চলে যাই তোমার কাছে।
ফিরে দেখি শিকল দাগ
কিছু উদ্ভ্রান্ত পায়ের ছাপ বাঁধা আছে
স্মৃতির অতীত জন্ম রহস্যে।

ওখানে কি নতুন স্বপ্নেরা তোমার জন্য
হৃদয়ের আকাশ জুড়ে চাঞ্চল্য গড়ে
মৃত্যুহীন উদ্যমের মতো - -

পোষা পাখিটা বদ্ধ খাঁচার ভিতর
মোহনীয় মায়াজাল পেতে বসে আছে
তিক্ত অভিজ্ঞতার অন্ধ গহ্বরে।

যতদূর দৃষ্টি যায় সীমাহীন মনে হয়
বেওয়ারিশ ভাবনাগুলো ভেসে এসে
শিকড়ে বেঁধেছে আশার ফল।

এখন দমকা একটা হাওয়া এসে
ভাসিয়ে দিক জল - স্থল
একাকার হয়ে যাক দিগ্বিদিক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast