www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রহসন

লোভের ফাঁদে মানুষ এখন বন্দি।

আকাশ ছোঁয়া খিদের জন্য
হাঁ করে গিলতে চায়
একটা আস্ত পৃথিবী।

বিষের আগুন ঝরে -
নিঃশ্বাসে-প্রশ্বাসে।

ফিকে হচ্ছে সবুজ প্রাণ
নষ্ট হচ্ছে মাটির স্বাভাবিকতা
বাতাস ভরছে বিষাক্ত গ্যাসে।

অবলুপ্তির তালিকায় বাড়ছে
নামের বহর।
প্রতিদিনের ক্রমাগত প্রচেষ্টায়
মানুষ নিজেই খুঁড়ছে নিজের কবর।

মানুষের সভ্যতা প্রহসন হয়ে
এঁকে নিচ্ছে নিজের সীমানা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast