www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলা ভাষার গান

সোনলী ফসলে মাঠ ভরা
সবুজ ঘেরা গাঁ।
গাঁয়ের ঐ মেঠ পথে
শিশির ধুয়ে দেয় পাঁ।
সহজ সরল গাঁয়ের মানুষ
বলে লোকে চাষা।
তাদের মুখে একই কথা
বাংলা আমার ভাষা।
সাঝের বেলা পাখ পাখালির
কিচির মিচির গান।
সকলের ভাষা যেন বাংলা
বাংলা ভাষা সকলের প্রান।
সকাল সাঝে মনে জাগে
বাংলা মায়ের ভাষা।
বাংলা ভাষায় পূরন করি
মনের সকল আশা।
বাংলা ভাষায় মাঝি গায়
ভাটীয়ালি গান।
বাংলা মোদের মাতৃভাষা
রাখব তারই মান।
গুন গুনিয়ে গান গেয়ে যাই
মাতৃ ভাষার টানে।
বাংলা ভাষায় গান গাওয়াতে
মনে শান্তি আনে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast