www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছায়া ঢাকা মন

হে মন, ছায়া ঢাকা মন আমার
তোমাকে দেখাতে পারিনি
আমি আলোর সন্ধান।

দেখাতে পারিনি আমি
পৃথিবীর সুষমা সুন্দর
আধো আধো স্বপ্নের বিপ্লব।

সাধ জাগে, বড় সাধ জাগে
তোমায় নিয়ে পাড়ি দেই
জগতের অলঙ্ঘন রেখা
যেখানে রৌদ্র করপুটে
ঘুমিয়ে আছে প্রেমের ঈশ্বর
তোমাতে এবং আমাতে।

হে মন, ছায়া ঢাকা মন আমার
তোমাকে দেখাতে পারিনি
আমি আলোর সন্ধান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast