www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কৃষকের মুখে হাসি

হিমেল বাতাস খবর দিল শীত এসেছে দ্বারে
ঘাসের বুকে শিশির হাসে হৃদয় ব্যাকুল করে!


ধানের শিষে রঙ লেগেছে কৃষকের মুখে হাসি
সোনালী ফসল উঠছে ঘরে দুঃখ হবে বাসি!


পরিযায়ী পাখি আকাশের বুকে মেলছে তাদের ডানা
লক্ষ মাইল এসেছে পেরিয়ে এখন উড়তে মানা!


খেজুর রসে শিউলির দল বানায় বরফি মোয়া
সুগন্ধ ছড়ায় নলেন গুড়ও আছে গ্রামের ছোঁয়া!


শীতের পরশ মাখছে গায়ে নদী ফুল পাখি
ছোট্ট শিশুরা উচ্ছল হাসে দু’নয়ন মেলে দেখি!


*******
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast