www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিবেকানন্দ

তোমার আদর্শে দীক্ষিত মোরা
তুমিই মোদের গুরু
তোমার পথই স্মরণ করে
জীবন করবো শুরু!


দেখালে তুমি আলোর দিশা
সব জাতি একপ্রাণ
বিপদে যেন সবার পাশে
জীবন করবো দান!


হিন্দু মুসলিম শিখ খ্রিষ্টান
সবাই মোদের ভাই
মিলনের গান তুমিই রচিলে
ভারত মহান তাই!


তোমার গুরু সবার গুরু
তাঁরই নাম রামকৃষ্ণ
দীক্ষা নিলে তাঁরই কাছে
তিনিই প্রভু শ্রীকৃষ্ণ!


ভারত ভূমিকে করলে মহান
করলে শিক্ষা দান
তুমিই হলে বীর বিবেকানন্দ
রাখলে দেশের মান!

****
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast