www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতা

কতো মায়ের চোখের জলে
ভারতের স্বাধীনতা
বীর শহীদের রক্তে লেখা
আমাদের স্বাধীনতা।



দীর্ঘ লড়াই পেরিয়ে হয়েছে
ভারতবর্ষ স্বাধীন
বিদেশী শক্তি পরাভূত করে
আমরা হয়েছি স্বাধীন।


দু’শো বছরের শৃঙ্খল হতে
মুক্ত ভারত মাতা
তিরঙ্গা পতাকা উড়ছে আকাশে
স্বাধীন ভারত মাতা।


বুক ভরে নিলো মুক্ত বাতাস
স্বাধীন ভারতবর্ষ
রক্তক্ষয়ী সংগ্রামে জয়ী
আমাদের ভারতবর্ষ।।


****************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast