www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রামধনু রঙ

পুব আকাশের গায়ে থেকে
কেন রামধনু রঙ ছড়াস
রামধনুতে লুকিয়ে আছে
বৃষ্টি ধারার সুবাস।


নীল আকাশের বুকে আছে
অনেক অভিমান
বৃষ্টি ফোঁটার ধারায় ঝরে
রিমঝিম সেই গান।

ভালোবাসার রঙের খেলা
মনের আকাশ জুড়ে
টলমলে ঐ দিঘির জলে
রামধনু রঙ পড়ে।


গাছ গাছালির মধ্যে ওড়ে
হাজার প্রজাপতি
বৃষ্টি ফোঁটায় যায় মিলিয়ে
এ যে প্রকৃতির কেরামতি।


***************
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast