www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শাঁক চুন্নি ( শিশুতোষ ছড়া )

ভূতের সাথে রাত দুপুরে
আড্ডা মারা রোজ
গাছের ডালে পা দুলিয়ে
করছে মহা ভোজ।


মস্ত বড় বটগাছ এক
মাঠের প্রান্তে আছে
ছেলে বুড়ো আঁধার হলে
যায়না গাছের কাছে।


শাঁক চুন্নি খাচ্ছে ধরে
জ্যান্ত একটা মাছ
নজর তার দীঘির পাড়ে
দুলছে কেন গাছ!


জ্যান্ত মাছ আস্ত চিবোয়
ঘুমোয় নাকটি ডেকে
শব্দ যদি কেউবা করে
বিকট খিস্তি হাঁকে!


ভোরের আলো ফুটছে সবে
কেমন সবই হাওয়া
কোথায় গেল ভূতের রাজা
জ্যান্ত মাছ খাওয়া!


*******
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast