www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পুনশ্চিত্ত

নতুন করে পুরোনো প্রেমে পড়ার পালা
আজ অঘ্রাণের আঘ্রাণ দিয়ে,
তোমার দু’চোখে আমন রোদের হাসি
ছড়াবে কবিতার সরণী বেয়ে।


শেষ হওয়া ভালোবাসা আবার শুরু
হবে ফাগুনের ঝরা পাতায়,
অনাবিল অনুভূতির রঙীন আলিঙ্গন
ধরা দেবে লেখনীর গাথায়।


শূন্যের মধ্যে পূর্ণ হওয়ার বাসনা
রূপ নেবে গাছে গাছে মুকুলের লাজে,
মরমী ক্ষতের উপশম চরিতার্থ হবে
সাদা পাতায় মিসমিসে মেঘের সাজে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ১৩/১২/২০১৩
    দুর্দান্ত
 
Quantcast