www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্যালিগুলা

কালকুঠুরির হিজিবিজি সুড়ঙ্গের সম্ভোগরেখা
থেকে সূক্ষ শীর্ণ মান্দাস মিলিয়ে
উত্তপ্ত পাতালের অতল তামসে,
রক্তচলাচলে ছেদচিহ্ন-জেহাদের সূত্রপাত
রাতের দহনে ফ্যাকাসে আকুতি
তছনছ করে যায় সমকোণী স্থিরতা,
অস্থিপিঞ্জর বেছে নেয় ধ্বংসের হাসি
বাইএ আর পুতেলি নদীবক্ষের জঠরমাঝে
লুন্ঠনরক্ত শেষে ঝিনুকের দেশ,
তুঘলকী ফতোয়ায় সবার আকাঙ্খিত
হতে চাওয়া লাম্পট্যের সাম্রাজ্য
আত্মবিনাশের অনিবার্য পরিণতির পথে
স্বেচ্ছাচারী গরিমা গড়িয়ে ব্যভিচারী
শরীর দেহরক্ষীর আঘাতে ধূলিলুন্ঠিত!


রয়ে যায় দ্রুসিলার চোখের শেষ কবিতা …
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast