www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবন নদের ঢেউ(গীতি কবিতা)

জীবন নদের ঢেউ(গীতি কবিতা)
-----সুহেল ইবনে ইসহাক

জীবন নদের ঢেউ এর তালে, পাইনা যে কিনার,
কেমনে গড়বো সুখের জীবন, সাজবো সংসার II

পদ্ম পাতার পানির মতো , এ জীবন আমার,
জীবন নদে স্রুতের মাঝে কিসের অহংকার ,
চিনতে হবে পাড়ি দেয়ার আসল পারাবার II
জীবন নদের ঢেউ এর তালে, পাইনা যে কিনার,
কেমনে গড়বো সুখের জীবন, সাজবো সংসার II

হীরা কাঁচের তফাৎ বোজা, আসল নকল নিয়ে খোঁজা
সরল গরল বুজে চলা, ন্যায়ের তরে কথা বলা
এ যদি হয় মানব ভূষণ , থাকবেনা হাহাকার I
জীবন নদের ঢেউ এর তালে, পাইনা যে কিনার,
কেমনে গড়বো সুখের জীবন, সাজবো সংসার II
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast