www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখ

সুখেরা ভেসে বেড়ায় কোন ঠিকানায়?
ছুটছে বদ্ধ মানুষ এদিক-ঐদিক,
অজানার দেশের অজানা ঠিকানার্
হতাশায় নেই জ্ঞান, নেই তার ঠিক।
সুখের জন্য যুদ্ধ করি তব জগতে,
ভাইয়ের রক্তে হুলি খেলে অন্ধকারে,
অট্টালিকা নুয়ে পড়ে নিঝুমও রাতে
মানবতার আড়ালে দুঃখ কাঁদে বারে!

চঞ্চল মন আজিকে কেঁদে ফিরে কয়,
সুখ তোর লাগি আজি ক্ষয় করি জান
সারা দুনিয়াকে কিনে, নাহি দেখি জয়
সব আছে সুখ নেই, যায় যায় প্রাণ।
সুখের জন্য আর নয় কান্না-বিবাদ,
আকাশেতে সুখ ভাসে নেই তাতে ছাদ!


০৪/২১/২০১৪
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এস,বি, (পিটুল) ২২/০৪/২০১৪
    কবিতাটি ভালো লাগলো, আমার কবিতায় আসার আমন্ত্রন জানাই।
 
Quantcast