www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেতা। সোহেল রানা আশিক

নেতা
সোহেল রানা আশিক

ভোটের আগে নেতার মুখে
নীতির কথা শুনি,
চামচারা সব বলে বেজায়
নেতা মহৎ গুনী।

ভোটটা এবার আমায় দিও
মার্কা জোড়া নয়ন,
আসলে বিজয় পক্ষে আমার
করবো ঢের উন্নয়ন।

আসলো বিজয় পক্ষে নেতার
জনগণের ভোটে,
বিজয় দেখে খুশী নেতা
মুচকি হাসি ঠোঁটে।

কিসের এবার উন্নয়ন ভাই
সব অনুদান পেটে,
নেতা চেটে সাবার করে
পায়না ফাইল ঘেটে।

তবে কেন ভোটটা দিলাম
বললো আপা শিমু,
নেতা বলে তুমো দাঁড়াও
ভোটটা তোমায় দিমু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কে নেতা হবে?
  • দারুণ
 
Quantcast