সাকিব খেলেছে দেশের জন্যে
এক প্রাণ, এক মনে,
তাই তারে বুকে ধারণ করেছে
বাঙালি জনে জনে।

এদেশের তরে প্রাণ কাঁদে তার,
বুঝেছিস দেখি ঢের!
লাল-সবুজের ভালোবাসা কত,
পেয়েছিস তবে টের?

ঈর্ষায় তোরা ঢালছিস আগুন
পাথরের বাড়ি-ঘরে,
পারবি কখনো যেই নীড় বাঁধা
রয়েছে ওই অন্তরে?

ওরে প্রতারক, পিশাচের চেলা,
থামাবি ডাকাতি করে?
কত ধন গেল, তবু করেনি সে
পরোয়া দেশেরই তরে!

এটাই আমাদের মানিক-রতন—
সাকিব আল হাসান,
সারা বিশ্বের ক্রিকেট প্রেমীক
কোটি মানুষের প্রাণ!

একদিন ঠিকই বুঝবে সকলে—
কী ছিল তার দাম,
হীরার বদলে কাঁচ বেছে নিয়ে
হয়েছে কী পরিণাম!


রচনাকাল: ৬ আগষ্ট ২০২৬