www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুভ কামনা

ভালোথেকো
আমার ভালোবাসার আঙিনা
ভালোথেকো
শুভ্র ভোরের শিশির বিন্দুকণা
ভালোথেকো
সূর্যোদয়ের প্রথম আলোক রশ্মি
ভালোথেকো
সূর্যাস্তের শেষ আলোক রেখা।
ভালোথেকো
দোয়েলের শিস,কোকিলের গান
নদীর স্রোতধারা।
ভালোথেকো
শ্রমিক মজুর আবাল বৃদ্ধ
উদাস পথিক ক্লান্ত কৃষকেরা।
ভালোথেকো
চোখের নিচে কালি জমে থাকা
রুগ্ন নারীরা।
ভালোথেকো
দুরন্ত কিশোর,চঞ্চল কিশোরীর পথচলা।
ভালোথেকো
নতুন নতুন স্বপ্ন চোখে তন্বী মেয়েরা
ভালোথেকো
দুর্বার যুবক কর্মব্যস্ত দিনের শেষ
প্রিয়তমার কোলে মাথা রেখো
ভালোথেকো
ধন্যহোক সবার জীবন পূর্ণহোক আশা
ভালোথেকো,ভালোথেকো,ভালোথেকো
ভালোথেকো আমার ভালোবাসা।
৯/৭/২০০৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • হাসান কাবীর ০৫/১২/২০১৫
    আমার খুব প্রিয় একটা কবিতার কথা মনে করিয়ে দিলো।
    আপনার স্বতন্ত্র উপস্থাপনা অনাবিল সুন্দর।
  • নির্ঝর ০৪/১২/২০১৫
    প্রিয়া কবির আকুতিতে সাড়া দাও।
  • আবেগ ভালো। কিন্তু কবিতা হিসেবে , মাত্রা আর ছন্দে অনেক ত্রুটি আছে। আশাকরি পরের কবিতাটি ভালো লিখবেন।
    • বন্ধু এটা আমার জীবনের প্রথম লেখা কবিতা তাই ভুল ত্রুটি থাকবে আর আমি চাই এই ভুলগুলো ভুলই থাক।----ধন্যবাদ
      • ভুল গুলো ভুল থাকার অর্থ বোধগম্য হোল না। কবিতার মান কবির সম্বন্ধে ধারনা করতে সাহায্য করে।
  • মোঃ মুলুক আহমেদ ০৩/১২/২০১৫
    ভালো আছি, ভালো থেকো,
    আকাশের ঠিকানায় চিঠি লিখ।
  • Saurav Goswami ০৩/১২/২০১৫
    ভাল থেকো নীরব স্বপ্ন ।
  • ভালো থেকো সবাই এই তো চাই।
  • জয় ০৩/১২/২০১৫
    খুব ভালো, ভালোথেকো ......... তুমিও
 
Quantcast