আমি বিশ্বাস করি
তুমি ফিরে আসবে
আমি বিশ্বাস করি
এই নীড়ে স্বপ্ন বাঁধবে

আমি বিশ্বাস করি
তোমার বুকে কাঁপন জাগে
আমি বিশ্বাস করি
তোমার চোখ জলে ভেজে

আমি বিশ্বাস করি
একলা মনে আমায় ভাবো
আমি বিশ্বাস করি
চোখের জলে ছবি আঁকো

আমি বিশ্বাস করি
লুকিয়ে লুকিয়ে এখনো কাঁদো
আমি বিশ্বাস করি
স্বপ্নের মাঝে আমায় দেখ

আমি বিশ্বাস করি
মাঝের দেয়ালটা ভেঙ্গে যাবে
আমি বিশ্বাস করি
দুটি মন আমার হারাবে

একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
FB ID : www.facebook.com/rater.ratul
ইমেল: shahadat.hossaiin@gmail.com