তোমাকে ছাড়া বাঁচতে হলে
ওই পৃথিবী আমি চাই না
তোমাকে ছাড়া পথ চলতে হলে
ওই পথে আমি চলতে চাই না

ঘুমহীন দুটি চোখ খোঁজে শুধু তোমাকে
অনুভবের আল্পনায় রাঙিয়েছো আমাকে
স্বপ্নঘেরা পৃথিবীতে তুমি সবচেয়ে আপন
মধুময় ছোঁয়াতে সাজিয়েছো আমার জীবন

তোমাকে ছাড়া জোছনা দেখাই
     হবে আমার বৃথা
তোমাকে ছাড়া চাঁদের আলো
    লাগেনা আমার মিঠা

দিনের শেষে নতুন করে
  তোমার কথাই ভাবি
অনুভূতি আর কল্পনা জুড়ে
  তোমার ছবি দেখি

ঘুম পারানি গান হয়েছো আমার চোখের ঘুম
তোমার গালে একে দিলাম ছোট্ট একটা চুম !!

একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: shahadat.hossaiin@gmail.com