www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটাই কথা আমার

কিছু কবিতার লাইন লিখেছি
তোকে বলতে সাহস পাচ্ছি না
কিছু স্বপ্নের ছবি এঁকেছি
তোকে দেখানোর সুযোগ পাচ্ছি না

তোর সামনে দাঁড়ালে আমি
নিজেকে এলমেলো করে ফেলি
তোর চোখে চোখ রাখলে
বেড়ে যায় আমার অবুঝ পাগলামি

অনেক দিন ধরেই পুষে রেখেছি
আমার মনের কথাটা
বলি বলি করে বলা হল না
পেরিয়ে গেল সময়টা

আজ আর আমি পারবোনা
নিজেকে ধরে রাখতে
সবকিছু আমি বলে দেব
তোর চোখে চোখ রেখে

ভালবাসি ভালবাসি তোকে আমি
ছিল এই কথাটা বলার
ভালবাসি ভালবাসি তোকে আমি
বল গ্রহন করবি তুই আমাকে !!

একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: [email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast