www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ল্যাম্পপোস্টের আলো

দুটি চোখ আমার
আজ খোঁজে শুধু তোমাকে
রাতের নিস্তব্ধতায় হেঁটে বেড়াই
তোমার ছায়ার আলোতে

একটু দূরে দেখা যায়
ওই ল্যাম্পপোস্টের আলো
আধো ছায়া অন্ধকারের মাঝে
কে যেন মুখ লুকালো

জোর পায়ে হেটে গেলাম
ওই আলোর রেখা ধরে
গিয়ে দেখি শুধু মরীচিকা
ওই আলোর রেখার ধারে

নির্ঘুম দুটি চোখ নিয়ে
আবার হেতে চলেছি আধারে
নিস্তব্ধতা আবার ঘিরে ধরেছে
চারপাশ থেকে আমারে

আশায় আবার পথ চলছি
যদি পাই তোমার দেখা
ল্যাম্পপোস্টের নীচে দাড়িয়ে আছো
তুমি আমার জন্য একা !!

একজন কলম যোদ্ধা (রাতুল)
FB ID : www.facebook.com/rater.ratul
ইমেল: [email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast