www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার সবটা তুমি

আমার কল্পনার লেখা গুলো
আজ বাস্তবতায়
আমার দেখা স্বপ্ন গুলো
আজ পরিপুর্নতায়

আমার সব ইচ্ছা গুলো
আজ মেলেছে ডানা
আমার চোখ দুটি আজ
খোঁজে রঙ্গিন ঠিকানা

আমার বেঁচে থাকার অনভূতি
সব তোমাকে ঘিরে
আমার ভাবনার সব খুনসুটি
তোমাকেই ভেবে মরে

আমার গন্তব্য হীন সেই ঠিকানা
তোমাকে খোঁজে বেড়ায়
আমার অন্তহীন সেই সীমানা
খোঁজে আকাশের নীল ঠিকানা

আমার বিশ্বাসরা আজ শুধু
তোমাকে বুঝতে শিখেছে
আমার নিশ্বাসরা আজ শুধু
তোমাকেই খুজে নিয়েছে

একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: [email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast