www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দারিদ্রতা


দারিদ্রতা গরীবের নয়তো কোন অভিশাপ
দারিদ্রতার মাঝেই করে তারা বাঁচার লড়াই
প্রতিদিনই লড়াই করে বেঁচে থাকার তাগিদে
একমুঠো খাবারের জন্য তারা যুদ্ধে নামে

ধনীর কাছে জীবনটাই খুব বিলাস বহুল
না চাইতেই পেয়ে সব কিছু হয় উসুল
লড়াই করে খেতে হয়না একমুঠো খাবার
তাদের ফেলে দেয়াই খাবার গরীবের আহার

গরীব মানেই রোদে পোড়া বৃষ্টিতে শুকানো
মাথার উপর চালাটা ঠিক হয়নি এখনো
গরীব মানে আধপেটা খাওয়া আধাবেলা উপোস
এভাবেই কেটে যায় গরীবের মাসের পর মাস

ধনী মানে মাথার উপর বিশাল তাদের ছাদ
অট্টালিকা বড় বড় এক একটা যেন রাজপ্রাসাদ
বৃষ্টি এলে তাদের যেন হয়না কোন খবর
রোদও এসে তাদের উপর দেয়না কোন আঁচড়

গরীব বাঁচে লড়াই করে দারিদ্রতা ঘিরে
এই সমাজে গরীব আছে ধনীদের ভীরে !!

একজন কলম যোদ্ধা (রাতুল)
Email: [email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast