www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি টোকাই

টোকাই হয়ে জন্ম নিয়েছি
সেটা কি মোর অপরাধ
ফুটপাতে আমার জীবন গড়েছি
দাওনি কেউ মুখে ভাত

ফাস্টফুডের খাবার আমার
জোটেনি কপালে
ডাস্টবিনের খাবার খেয়ে
দিন গিয়েছে অকালে
মায়ের আদর কাকে বলে
আমি গায়ে মাখিনি
দুধ ভাতের জীবন কখনো
আমি চোখে দেখিনি

ময়লা জামা গায়ে দিয়েই
কেটেছে বারো মাস
খোলা আকাশের জোছনা
দেখেই পার হয়েছে রাত
খুব সকালেই ঘুম ভেঙেছে
আধো আধো চোখে
কাগজ কুড়িয়ে বিকেল হয়েছে
আমার শুকনো মুখে

গিয়েছিলাম সেই টং দোকানে
পাশে ছিলাম দাঁড়িয়ে
টোকাই বলে তাড়িয়ে দিলো
হাতে লাঠি বাড়িয়ে

সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে
পেটে খুদা এখনো
ডাস্টবিনটার কাছে গেলাম
খাবার পাইনি তখনো
চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখলাম
চারপাশটা একবার
একটা প্যাকেট পড়ে আছে
তাতে কিছু খাবার

এতেই খুশী আমি টোকাই
করে দিলাম সাবার
চোখে আমার অনেক ঘুম
ঘুমোতে গেলাম এবার !!


একজন কলম যোদ্ধা (রাতুল)
মোবাইল: ০১৬৭০৪৯৫৩৬০
ইমেল: [email protected]
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast