(মিফরা ও ফাহিমের জন্য)

চলে গেল ভাই আজ ঢাকাতে সে থাকবে
আগের মতই কি সে মনে করে রাখবে।

হবেনা যে খুনসুটি রোজ রাতে আড্ডা
ভাই রবে গুলশান বনানী কি বাড্ডা।

ভাইটা অনেক দূরে বোন রবে জেলাতে
ফোন করে শান্তনা দেবে বেলা ও বেলাতে।

ঈদ এলে দেখা হবে সেটা যেন এক যুগ
ভাই গেল সাথে করে নিয়ে গেল সব সুখ।

ভাই তুমি যেথা থাক রোজ রাতে করো ফোন
তোমার আদর পেতে বসে রবে ছোট বোন।