অবশেষে পুরাতন ই ফাইভ কিনেছ
মনে হয় এইবার জিনিষটা চিনেছ।
অ্যাপলের ল্যাপটপ বানাচ্ছে ঢাকাতে
তাও তুমি কিনছো লাখ লাখ টাকাতে।
সব হয় এ দেশেই নাম হয় জাপানী
দাম শুনে ভাইরে ওঠে খুব কাপানী।
এই যুগে দ্বিতীয় হাত এটাওবা কম কি
আজ বাদে কাল তুমি ফেলবে সে দম কি!
পুরাতনই ভাল আছে কাম নেই নতুনে
রেখে দিও সব সময় খুব খুব যতুনে।
দেখবে ওটাই খুব কাজে দেবে দিন দিন
থাকবেনা কারো কাছে লাখ টাকা কোন ঋণ।
Comments (6)