একটা জায়গা আমার খুব ভাল লাগে। যার কারণে সে জায়গাটা আমি পছন্দ করি তার সাথে নিজের আত্মকথা গুলো বললাম এভাবে- সংকেত, আ=আমি; ও=সে ।


আ___তোদের এলাকাটা সুন্দর
ও____হয়তবা!
আ___তা আবার কি? খুব সুন্দর,
ও____ঠিক আছে সুন্দর-ই!
আ___কি সুন্দর খোদার সৃষ্টি
ও____ঠিক তাই!
আ___আয় ওদিকটাতে বসি,
ও____কেন?
আ___আমার যে ভাল লাগে
ও____তাহলে যাওয়া যায়।
আ___দ্যাখ কি সুন্দর শস্য ক্ষেত
ও____প্রতিদিনই দেখি।
আ___ভাল, এসব দেখলে মন ভাল থাকে।
ও____কেন? আমার তো মন খারাপ হয় না-
আ___না, না, তা বলিনি!
ও____তাহলে?
আ___ও কিছুনা
ও____আপনি সবকিছু আমার কাছ থেকে লুকান-
আ___চাইনা, তবু লুকাতে হয়;
ও____কেন?
আ___এটা যার যার প্রকৃতি ।
ও____আচ্ছা একটা প্রশ্ন করব?
আ___করতে পারিস; শুধুই একটি।
ও____আপনি কি কাউকে..........?
আ___না, না, তবে ভাল একজন বন্ধু আছে
_____যার কারণে পথ চলা আমার শুরু।
_____তুইত সেই ব্যাক্তি যে
_____উষ্ণ মরুতে ছায়া,
_____শীতলতার এক তরু।


সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১০ এপ্রিল, ২০০৮ ঈসায়ী।