শুভ নববর্ষ

নূতনের হাত ছানি
গোপন বাণী
ভুলে যাওয়া অতীত
নিয়তির পশ্চাতে রাখা ভাগ্যের অধিকার ।

নূতন পোশাক গরীবের দু-মুঠো ভাত
ধনীর সৌখিন আনন্দ ফুটপাতে-
এক গাল হাসির তরঙ্গ –মাখা বিলাসী স্বাদ
বৈশাখি ঝড়ের শেষ ক্রন্দন
থেমে দাঁড়ালো ত্রিপল-ঘেরা ছাদে ।

অন্ন-বস্ত্র সংসারের গ্লানী নিরুত্তর
গাড়ী-বারান্দার রঙ্গীন বেলুনের আলিঙ্গনে,
বিস্ফারিত নয়নে বাঁধা দুটি শিশুর নিরবতা
কাঁদেনি, বুঝেছে শুধু নববর্ষের মেঘলা ডাক
বিধাতার কালো অভিশাপ ।

নব বেদনার হাত ছানি
গোপন বাণী
ভুলে যাওয়া অতীত
নিয়তির পশ্চাতে রাখা ভাগ্যের অধিকার ।